দেশের বরেণ্য অভিনেতা টিভি পর্দার পরিচিত মুখ কে এস ফিরোজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার(৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে মারা যান তিনি।
মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এই অভিনেতার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে হলেও তার জন্ম ঢাকার লালবাগে। নাটদ্যল ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয়ে কে এস ফিরোজের পথচলা শুরু। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। কে এস ফিরোজের প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে।
বার্তাবাজার/কে.জে.পি