একদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো। আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকায় আসবেন।
মঙ্গলবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তাতে বলা হয়, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বার্তাবাজার/অমি