লাদাখে কাঁটাতারের বেড়া দিল ভারত

লাদাখে ভারত ও চীনের মাঝে চলমান সংঘাতের মধ্যেই বেশ কিছু স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। লাদাখের চুশূলের বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থানও দৃঢ় করছে ভারতীয় সেনাবাহিনী।

গত একসপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা উপেক্ষা করে, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীনার পিপল’স লিবারেশন আর্মি।

খবর সূত্রে জানা গেছে, চুশূলে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। গত ১৫ জুন রাতের অন্ধকারে গালওয়ান উপত্যকায় চীনের অতর্কিত হামলায় ভারতের কমপক্ষে ২০ জওয়ান নিহত হয়। ওই সংঘর্ষে একাধিক চীনাসেনাও নিহত হয়েছিল বলে দাবি ভারতের। যদিও সেনা সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করেনি চীন।

চীনের পিপলস লিবারেশন আর্মি বেশ কিছুদিন ধরেই ভারতের ভুখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে। কিন্তু ভারতীয় সেনারা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। মঙ্গলবার পূর্ব লাদাখে চীন-ভারত সীমান্তে গুলি ছোড়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর