মসজিদের সামনে কুরুচিপূর্ণ নাচের ঘটনায় আদালত থেকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা মুনমুনকে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান মসজিদের সামনে নাচের কর্মকাণ্ডকে নাজায়েয ও বাংলাদেশের আইন বহির্ভূত উল্লেখ করে চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য মুনমুনকে ক্ষমাও দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায়। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় লিগ্যাল নোটিশে।
উল্লেখ্য, গত শুক্রবার টাঙ্গাইল সখিপুর পৌর এলাকার স্থানীয় কিছু লোক চিত্রনায়িকা মুনমুনকে উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণে নিয়ে যায়। ভ্রমন বিরতির সময় বাজারের মসজিদের সামনে মুনমুনকে নিয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচ-গানের আসর বসানো হয়। সে সময় উপস্থিত অনেকেই মুনমুনের নাচের দৃশ্য ফেসবুক লাইভ চালান। অনেকেই আবার সেই দৃশ্য ভিডিও ধারন করে নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেন। মুহূর্তেই মুনমুনের সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে আলোচনা-সমালোচনার ঝড়। আবার অনেকেই এই নাচ কুরুচিপূর্ণ বলে মন্তব্য করে ধিক্কার জানিয়েছেন।
বার্তা বাজার কে.কে