বার্সার নতুন জার্সির মডেলও হলেন মেসি

না চাইলেও আরো ১ বছর বার্সাতেই থাকতে হবে লিওনেল মেসিকে। এক প্রকার বাধ্য হয়েই থেকে যেতে হলো তাকে। রিলিজ ক্লজ জটিলতায় ম্যানসিটিতে যেতে চেয়েও পারেননি মেসি। যার ফলে একজন পেশাদার ফুটবলার হিসেবে ঘরে তো বসে থাকা যায় না। যে কারণে সোমবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু অনুশীলন করাই নয়, এবার বার্সার অফ দ্য ফিল্ডের (মাঠের বাইরের) কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করলেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের আগামী মৌসুমের নতুন জার্সির মডেল হলেন তিনি।

এই জার্সিটি এরই মধ্যে বিক্রি শুরু হয়ে গেছে বার্সেলোনার স্টোরে এবং অনলাইনে। বার্সেলোনার বাইরে বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর