রাজধানীর মিরপুরে অস্ত্র-ইয়াবাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে। ছিনতাইকারীদের সাথে ১টি বিদেশি পিস্তল ও ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেফতার ব্যক্তিরা হলো জুয়েল রানা (৩১), মো. আ. মান্নান (৩০), মেহেদী হাসান (২৮) ও সোহেল রানা (২৮)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নামে একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলেন।

এছাড়াও দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর শাহআলী, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর