না’গঞ্জে বিস্ফোরণ: ভারতের শোক প্রকাশ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এল্কাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় দূতাবাসের ফেইসবুক পেইজে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এই শোক প্রকাশের কথা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে চিঠির বিষয়টা নিশ্চিত করে বলেন, চিঠিটি এখনো হাতে পাইনি।

চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর লিখেছেন, বায়তুস সালাত মসজিদে অপ্রত্যাশিত দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিসহ অনেক মানুষের মারাত্মক আহত হওয়ার খবরে আমরা খুব মর্মাহত। অপূরণীয় ক্ষতি এটি। আমি ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, জনগণ বিশেষত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসল্লি দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ইতিমধ্যে ওই মসজিদের মোয়াজ্জিনসহ ২৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ঘটনায় নিহতদের…

Gepostet von India in Bangladesh (High Commission of India, Dhaka) am Dienstag, 8. September 2020


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর