ডিবি পরিচয়ে প্রতারণা করে বিয়ে, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকার ধামরাইয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করার অভিযোগে মুরাদ (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। প্রতারক মুরাদ মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজলিয়া গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে মাস তিনেক আগে ধামরাইয়ের বরাত নগর এলাকার এক তরুণীকে বিয়ে করে সৈয়দ মুরাদ। পরে
গতরাতে (সোমবার) পুলিশের পোশাক পরে ওই এলাকায় তার শ্বশুর বাড়ি আসেন। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তার স্ত্রী কর্মস্থল সম্পর্কে জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ তার স্ত্রীকে মারধর করে। পরে বিষয়টি এলাকাবাসী জানলে তাকে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ তার প্রতারণার কথা স্বীকার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর