দেশের কন্ঠশিল্পীদের নিয়ে গঠিত হল ‘কন্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’

দেশের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের সংগঠিত হওয়ার পরে এবার সংগঠিত হলেন কণ্ঠশিল্পীবৃন্দও। দেশের সংগীতাঙ্গনে কণ্ঠশিল্পীদের ন্যায্য ও নৈতিক-আর্থিক অধিকার সংরক্ষণ এবং সংগীতে নৈরাজ্য বন্ধে দুই মাসের প্রস্তুতি শেষে আজ (৮ সেপ্টেম্বর) ঐকমত্য পোষণ করে যাত্রা শুরু করেছে ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’।

নবগঠিত ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’র আহ্বায়ক করা হয়েছে খ্যাতিমান রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা’কে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কুমার বিশ্বজিত ও হাসান আবিদুর রেজা জুয়েলকে।

‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’র আহবায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা গণমাধ্যমে জানালেন, ‘কণ্ঠশিল্পী সংস্থা বাংলাদেশ গঠিত হওয়ার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে এক বৃহৎ ঐক্যের দুয়ার খুলে গেল। সময়ের প্রতিকূলতার কারণে অনেকের সাথেই যোগাযোগ সম্ভম হয়নি। আমরা এজন্যে কমিটিতেগুরুত্বপূর্ন কণ্ঠশিল্পীদের অন্তর্ভূক্তি উন্মুক্ত রেখেছি।’

সংগঠনটিতে উপদেষ্টা হিসাবে আছেন কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

এছাড়া সংগঠনের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ,কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মন্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনূর মনির কোনাল, ইলিয়াস হোসাইন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর