উপজেলা চেয়ারম্যানের জানাজার নামাজে দাঁড়িয়ে কৃষকের মৃত্যু

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাজায় গিয়ে শরিফুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জানাজা শুরুর সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কৃষক শফিকুল ইসলাম উপজেলার ধলগ্রামের জলিল মোল্যার ছেলে।

এ বিষয়ে ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাজায় অংশগ্রহণের জন্য শরিফুল ওজু করে আমার পাশে কাতারে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর