এবারের আইপিএলে সাকিব থাকলে ফেবারিট দল থাকতো সানরাইজার্স হায়দরাবাদই। এমনটা বললেন, ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
নিষেধাজ্ঞা মাঠের বাহিরে সাকিব। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় এবার আইপিএলেও খেলতে পারছেন না। আফসোস কি শুধু বাংলাদেশি ভক্ত-সমর্থকদেরই হয়? সাকিব যে বিশ্ব তারকা। তাকে নিয়ে আফসোস সবারই।
২০১৬ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু পরে আফগান লেগস্পিনার রশিদ খানের দাপটে ধীরে ধীরে দলে অনিয়মিত হয়ে পড়েন টাইগার অলরাউন্ডার। গত আইপিএলে সুযোগ পান মাত্র ৩টি ম্যাচে।
কিন্তু উপেক্ষার জবাবটা ব্যাটে-বলে ঠীকই দিয়েছেন সাকিব। আইপিএলে সব ম্যাচে মাঠে নামতে না পারলেও ওই সময়টায় নিজেকে দারুণভাবে ঝালিয়ে নেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে গড়েন রেকর্ড।
বাংলাদেশী এ পোস্টার বয় যদি এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতেন, তবে টুর্নামেন্টটা তারই হতো বলে মনে করেন হার্শা ভোগলে। সেই সঙ্গে শিরোপা নিজেদের করে নিতেন সানরাইজার্স।
কেএস/বার্তাবাজার