টেকনাফে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখী সংঘর্ষে ২ নারী যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া এই ঘটনায় নিখোঁ রয়েছেন ১ শিশু। পাশাপাশি আহত হয়েছেন ৫ জন। আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের নাফ নদীর মোহনায় বিজিবি চৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২ নারী হলেন- সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী রশিদা বেগম (৬৫) ও আবদুল জলিলের স্ত্রী মেহেরুন্নেছা (৭৫)।

জানা যায়, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে কাইছার নামে এক চালক স্পিডবোট নিয়ে সেন্টমার্টিন উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর পর বিজিবি চৌকির কাছাকাছি সামনে থাকা একটি ফিশিং ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটসহ যাত্রীরা উল্টে যায়। এতে স্পিডবোট ডুবে রশিদা নামে এক নারী নিহত ও ৭ জন আহত হয়।

আহতদের মধ্যে ৫ যাত্রীকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে মেহেরুন্নেছা নামে এক নারী মারা যায়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আমিরুল জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর