তুরস্কের নাইটক্লাবে ৩৯ জনকে হত্যাকারী কাদিরের ১৪০০ বছরের কারাদণ্ড

২০১৭ সালের নতুন প্রথম দিনে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলা চালিয়ে ৩৯ জনকে গুলি করে হত্যা করেছিলেন উজবেকিস্তানের নাগরিক আবদুল কাদির মাশারিপভ। এবার তাকে ১ হাজার ৪০০ বছর কারাদণ্ড দিয়েছে তুরস্কের আদালত।

বিবিসির এক খবরে বলা হয়, কাদিরের ওই হামলার দায় স্বীকার করে নিয়েছিল সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট । তিন বছর বিচার কার্যক্রম চলার পর সোমবার রায় ঘোষণা করে ইস্তাম্বুলের আদালত।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, বহামলায় সহযোগিতার অভিযোগে ইলিয়াস মাসারিপভ নামে আরেক ব্যক্তিকে এক হাজার ৪০০ বছরের বেশি সময় কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সন্ত্রাসী সংগঠনটির সদস্য হওয়ায় আরও ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে রেইনা নাইট ক্লাবে একটি অটোমেটিক রাইফেল দিয়ে হামলা চালায় কাদির। এর আগে হামলাকারী একটি ট্যাক্সি দিয়ে সেখানে পৌঁছে। ১ টা ১৫ মিনিটে নাইটক্লাবটিতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল তখন এই হামলাটি সংঘটিত হয়েছিল। সেই বছরই ১৭ জানুয়ারিতে সন্দেহভাজন বন্দুকধারী আবদুল কাদির মাশারিপভকে আটক করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর