পরকীয়া প্রেমিকের প্রতারণার শিকার হয়ে বিধবার আত্মহত্যা

বগুড়ায় পরকীয়া প্রেমিকের প্রতারণার শিকার হয়ে লাবণী (২৬) নামের এক বিধবা নারী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে গ্যাস ট্যাবলেট সেবনের পর দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাবণী বগুড়া শহরের মালগ্রাম সিদ্দিকের মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বাবু মিয়া। স্বজনরা জানান, লাবণী একজন স্বামী পরিত্যাক্ত নারী। তার আট বছর বয়সের একটি মেয়ে আছে। তার সাথে খান্দার শাহপাড়া এলাকার মুন্নু (২৮) নামের বিবাহিত এক মুরগীর ট্রাক চালকের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার বছর ধরে তাদের প্রেম চলছিল। কিছুদিন আগে মুন্নু লাবণীকে বিয়ে করবেন না বলে জানালে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

লাবণীর ভাবী লিলি বেগম জানান, আজ মঙ্গলবার সকালে লাবণী শহরের সৈকত হোটেলে যান। তাকে সেখানে মুন্নু ডেকেছিলেন।
মুন্নু সেখানে লাবণীকে বলেন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। লাবণী তখন হোটেল থেকে বের হয়ে গিয়ে দুইটা গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে এসে সেবন করেন বলেও জানান লিলি বেগম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত মুন্নুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খান্দার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, লাবণীর লাশ মর্গে রয়েছে। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর