আলোচিত শামীমা নুর পাপিয়া ও তার স্বামী সুমনের নামে দায়ের করা অস্ত্র মামলার ১২ জনেরই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকর্মকর্তা র্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান।
র্যাবের এই কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। পাশাপাশী আসামিপক্ষকে আত্মপক্ষ সমর্পণের জন্য দিন ধার্য্য করেন আগামী বুধবার।
এর আগে গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের প্রাক্কালে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।
বার্তাবাজার/এসজে