করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার সাইফ হাসান। এছাড়াও তার সঙ্গে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন জাতীয় দলের ট্রেনার নিক লি।
এর আগে গতকাল(সোমবার) ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফের বাসায় গিয়ে করোনার নমুনা সংগ্রহ করা হয়। বারডেমের বিশেষজ্ঞরা ওই নমুনা সংগ্রহের কাজ করেছেন। ২৪ ঘণ্টা পর আজ(মঙ্গলবার) রিপোর্ট দেওয়া হয়। যেখানে ২ জনের করোনা পজিটিভ আসে।
আর এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের মধ্যে শুধু দুজনের করোনা সংক্রমণ হয়েছে।
জানা যায়, বোর্ডের পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন সাইফ। আইসোলেশনে একটি নির্দিষ্ট সময় থাকার পর পুনরায় তার টেস্ট করানো হবে।
কেএস/বার্তাবাজার