মেহেরপুরে হেরোইন ও মোটরসাইকেলসহ আটক ২

মেহেরপুরের ডিবি পুলিশের অভিযানে ৫ পাঁচ গ্রাম হেরোইন, একটি বাজাজ সিটি হান্ড্রেড মোটরসাইকেল ও ০২ টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর থানাধীন যাদবপুর কবরস্থানের প্রধান গেটের সামনের পাকা রাস্তার উপর থেকে
দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার যাদবপুর বাজার পাড়ার আবু বক্কর এর ছেলে মোঃ আমিনুল ইসলাম(৩০) ০২ গ্রাম হিরোইন ও পার্শ্ববর্তী গ্রাম ভিটিপাড়ার গোলাম হোসেনের ছেলে মোঃ আসান আলী(৪০) ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর যাদবপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাহাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন, এবং আমিনুল ইসলামের নামে আরও একটি মাদক মামলা চলমান রয়েছ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর