চট্টগ্রামে সাগরিকা ও অলংকার মোড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরির সাগরিকা থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হেয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে।

এই অভিযানে রাস্তার উভয় পাশের ভাসমান টং দোকান, ফলের দোকান, বাস কাউন্টারসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, এ উচ্ছেদের ফলে বিশাল এই এলাকায় ড্রেন সংযোগ সহজতর হবে এবং এতে জলবদ্ধতা নিরসনসহ পিসি রোডে উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।

চসিক প্রশাসক হূঁশিয়ারি উচ্চারন করে বলেন, দখলমুক্ত স্থানে পুনরায় কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছি। দখলদাররা যতবড় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকুক না কেন, তারা প্রচলিত আইনকে তোয়াক্কা না করে পারবে না। যারা অবৈধ দখলদারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকেও চরম শাস্তি ভোগ করতে হবে। তাই কাউকে ছাড় দেয়া হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর