না’গঞ্জ ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ২৮

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হান্নান দাউদ (৫০) নামের আরও এক মুসল্লী মৃত্যুবরণ করেছেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, মৃত্যুবরণ করা হান্নান দাউদের শরীরের ৮৫ ভাগ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় মোট ২৮ জনের মৃত্যু হলো। এখনো আটজন আইসিইউতে চিকিৎসাধীন।

হান্নান সাউদের ছেলে শাহ জালাল সাউদ জানান, পশ্চিম তল্লায় তাদের স্থায়ী বাড়ি। তার বাবা হান্নান আগে ঠিকাদারি করতেন।

শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর