চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলে শুরু হচ্ছে লোকাল ট্রেন চলাচল

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলে ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কর্ণফুলী কমিউটার দিয়ে শুরু হচ্ছে লোকাল ট্রেন চলাচল।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।

রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ১০ সেপ্টেম্বর চালু হচ্ছে-কর্ণফুলী কমিউটার। দ্বিতীয় দফায় ১৩ সেপ্টেম্বর চালু হবে- ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চাঁদপুর কমিউটার ও নোয়াখালী কমিউটার এবং তৃতীয় দফায় ১৬ সেপ্টেম্বর চালু হবে- নাজিরহাট কমিউটার-১, ২, ৫, ৬; লোকাল (চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম)।

সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি পালনের লক্ষ্যে কোচের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে বলেও জানান খায়রুল কবির।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর