পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আব্রাহাম নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু আব্রাহাম বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামের আব্দুল হাদি তালুকদারের পুত্র।
আব্রাহম অন্যান্য দিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। খেলার কোন এক সময় হঠাৎ সে বাড়ির পাশের ডোবায় পরে যায়। অনেকক্ষন দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে খুজতে শুরু করে। পরে বাড়ির পাশের একটি ডোবা হতে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার সরকার তাকে মৃত ঘোষণা করেন।
দেড় বছরের শিশু আব্রাহামের আকস্মিক মৃত্যের ঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বার্তাবাজার/এসজে