আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদেরকে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ স্বীকার করে বীভৎস ওই ঘটনার বর্ণা দিয়েছেন মিয়ামানমার সেনাবাহিনীর দুই সৈন্য।
নেদারল্যান্ডের হেগে আইসিসি’র প্রসিকিউশন টিমের কাছে স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সেনা সদস্য প্রাইভেট মেও উইন তুন ও প্রাইভেট জাও নাইং তুন। তারা দু’জনেই মোট ১৮০ জন রোহিঙ্গাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।
তারা উভয়ই ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের সৈনিক হিসেবে রাখাইনে সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন ক্লিয়ারেন্স’-এ অংশগ্রহণ করে রোহিঙ্গাদের উপর অত্যাচার, হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে। সেইসাথে তারা এইসব হত্যা,ধর্ষণ ও অন্যায়ের সাথে জড়িত আরও ১৯ জন সেনা সদস্যের নাম স্বীকার করে। যার মধ্যে ছয়জন কমান্ডার পর্যায়ের কর্মকর্তা, যারা এসব কর্মকাণ্ডে সরাসরি নির্দেশ দেন।
তারা আরও জানায়, সেনা কর্মকর্তারা তাদের চোখের সামনে যে রোহিঙ্গাকে পাবে তাকেই গুলি করে হত্যার নির্দেশ দেয়।
বার্তাবাজার/এসজে