সোয়া চার ঘন্টা পর তিন জেলায় বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনার সোয়া চার ঘন্টা পর তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ জেলার চার উপজেলাতেও স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, সোয়া চার ঘন্টা পর জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলাচ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা ও ফুলপুর উপজেলায়। তবে জেলা সদরসহ অন্য উপজেলাগুলো লাইন চালু করতে কাজ চলছে। ঘন্টাখানেকের মধ্যে সবগুলো লাইন স্বাভাবিক হবে।

এর আগে ময়মনসিংহের কেওয়াটখালি বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি একটি সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ময়মনসিংহসহ বিভাগের চার জেলায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর