পাকুন্দিয়ায় বজ্রপাতে পরশ বাবু (৫২) নামে একজন নিহত হয়েছে। দুপুরে উপজেলার নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরশ বাবু একই এলাকার মৃত অবিলাশ বাবুর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে সকালে কাজ করতে যান পরশ বাবু। দুপুরে আবহাওয়া খারাপ হলে জমিতেই বজ্রপাতে নিহত হয় সে।
নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বার্তা বাজারকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বার্তা বাজার/এস.আর