গাংনীতে অটোবাইক থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে অটোবাইক থেকে পড়ে হানুফা (১৮) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় গাংনী বাজার থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হানুফা খাতুন উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।

হানুফা খাতুনের খালু হাফিজুল ইসলাম ‘বার্তা বাজার কে’ বলেন, গাংনী থেকে নিজ বাড়ি কসবা যাওয়ার জন্য একটি অটোবাইকে উঠার সময় হানিুফা পড়ে যায়। পরে তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কসবা গ্রামের বাসিন্দা মো: বিপ্লব হোসেন জানান,হানুফা খাতুন অটোবাইক থেকে পড়ে নাকি ষ্ট্রোক করে মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত নয়। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,হাসপাতালে নেওয়ার পূবেই হানুফা খাতুনের মৃত্যু হয়েছে। মৃত্যু’র কারন নিশ্চিত করতে পারেন নি তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর