বগুড়ায় জুয়া খেলার সময় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৭

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় ১ যুবলীগ নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার কৃতরা হলো: পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান(৩৫), যুবলীগ কর্মী রইচ উদ্দিন (৬০), লিটন হোসেন (৩০), ইউনুছ আলী (৪০), ঠান্ডু মিয়া (৩৬), নবাব আলী (৩৫) ও ইদ্রিস আলী (৬৫)।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, গ্রেফতারকৃতদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর