বোদায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় ডোবার পানিতে পড়ে ওমর ফারুক (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের পামের পাড় ঝাড়বাড়ি পাড়া গ্রামে। সে ওই গ্রামের মাজম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ওমর ফারুক বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে বাড়ির পাশের ডোবার কাছে গেলে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা ওমর ফারুককে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান , পুকুরের পানিতে পড়ে ওমর ফারুক নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর