ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলো ওই গ্রামের কৃষক সেলিম মোল্যার মেয়ে সেলিনা (৬) ও মামুন মোল্যার মেয়ে মনিরা (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে