অবশেষে সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেফতার

অবশেষে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। গত (রোববার) থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২ দিন জেরার পর পর ৩য় দিন আবারো ডাকা হয় রিয়াকে।

আজ (মঙ্গলবার) দুপুরে কিছুক্ষণ জেরার পরই রিয়াকে গ্রেফতার করে এনসিবি।

এর আগে মাদককাণ্ডে গত (শুক্রবার) রাতে গ্রেফতার করা হয়েছিল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। গ্রেফতার করা হয়, সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সবন্তকেও। আপাতত আগামী (৯ সেপ্টেম্বর) পর্যন্ত এনসবিবি’র হেফাজতে আছেন তাঁরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর