ময়মনসিংহে পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুতহীন বিভাগের চার জেলা (ভিডিওসহ)

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সর্বররাহ বন্ধ রয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের পর মূল কারণ জানা যাবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন জানান, উপকেন্দ্রের ৩৩ কেভি যেখানে একটি সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভিডিও…

ময়মনসিংহে পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুতহীন বিভাগের চার জেলা

ময়মনসিংহে পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুতহীন বিভাগের চার জেলা Subscribe Our YouTube Channel – https://Youtube.com/BartaBazar

Gepostet von Barta Bazar am Dienstag, 8. September 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর