মসজিদের পাশে নায়িকা মুনমুনের নাচ, ক্ষমা চাইল আয়োজকরা

টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক মসজিদের পাশে ঢাকাই চলচ্চিত্রের অশ্নীল সময়ের নায়িকা মুনমুনের একটি নাচের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা।

গতকাল সোমবার নৌকা ভ্রমণ কমিটির আয়োজকরা ভুল স্বীকার করে মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন।

এলাকাবাসী জানায়, শুক্রবার সখীপুরে নৌকা ভ্রমণের উদ্দেশে চলচিত্র নায়িকা মুনমুনকে সখীপুরে আনেন আয়োজকরা।

জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে। শুরু হয় প্রতিবাদ ও সমালোচনা।

নৌকা ভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজি বাদল। তিনি বলেন, আমি আয়োজকদের আমন্ত্রণে সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নাচের বিষয়ে আমি কিছুই জানি না, পরে শুনেছি।

আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, এ ঘটনায় আমরা অনুতপ্ত।

উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে।তারা ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ আর না করার অঙ্গীকার করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর