মসজিদে বিস্ফোরণ: ৯ জনেরই শারীরিক অবস্থার অবনতি

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো ২ জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফলে তাদেরকেও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেয়া হয়েছে। এ নিয়ে এখন চিকিৎসাধীন ৯ জনকেই আইসিউতে নেয়া হয়েছে।

শেষ ১জনকে চিকিৎসা দেয়া হচ্ছিল বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভে। তাকেও এখন আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে নতুন করে এ ঘটনায় দগ্ধ আর কেউ মারা যান নি।

তবে চিকিৎসাধীন প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা আইসিইউর সামনে প্রিয়জনের সুস্থতার খবর জানতে অপেক্ষায় রয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর