দেশে চালু হচ্ছে আরও ২৪ ট্রেন

দেশে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ২৪টি ট্রেন চলাচল শুরু হবে। এ নিয়ে ১০৪টি ট্রেন চালু হবে। পর্যায়ক্রমে চালু হবে বাকি আরও ২১৮টি মেইল ও লোকাল ট্রেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, প্রথম ধাপে আগামী ১০ সেপ্টেম্বর থেকে চালু হবে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে তুরাগ কমিউটার, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর