ইতালিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়লো

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। গতকাল সোমবারে করোনা সংক্রান্ত ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে।

এর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু এ দিন জারি করা নতুন নোটিশে এক মাস সময় বাড়ানো হয়েছে।

এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর