গত কয়েক দিন যাবত বিভিন্ন সমস্যার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে পাটুরিয়াঘাটে। দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পচনশীলসহ জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকালে ঘাট এলাকায় ও ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তায় আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। প্রতিটি ট্রাক ফেরি পারের জন্য ঘাট এলাকা ও সড়কপথে কম করে হলেও এক থেকে দুদিন অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকা আর নদী পথে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়াঘাটে আটকে আছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক।
বার্তাবাজার/কে.জে.পি