বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চেয়েছে দুদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টের দেওয়া ৮ সপ্তাহের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

হাইকোর্টে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর মতিন খসরু ও আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ২৬ আগস্ট দুদকের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ৮ সপ্তাহের আগাম জামিন দেন তাঁকে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর