বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৬ হাজারের বেশি এবং আক্রান্ত ২ কোটি ৭৪ লাখের ৮৫ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে ১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ এই রোগ থেকে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৯৬ হাজার ৮৪৪ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ১২৫ জন।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৩৪ জনের। আর সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৫৮ হাজার ৬২৯ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর