থামছে না ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল, ২০ একরের বেশি পুড়ে ছাই

কোনো ভাবেই থামছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল। এতে রেকর্ড পরিমাণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছে দমকাল বাহিনীর কর্মীরা।

ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল এবং অগ্নিনির্বাপক দপ্তর জানায়, দাবানলে এর মধ্যেই ২০ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই ৭ হাজার একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্তমানে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রা সবচেয়ে বেশি। রবিবার সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ টি এলাকায় ১৪ হাজারের বেশি দমকল কর্মী। সবচেয়ে বড় দাবানল দেখা গেছে সিয়েরা এলাকায়। শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে সেখানে ৭৮ হাজারের বেশি একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর