বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মারা গেছেন

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা খাতুন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছিলেন। বড় ছেলের সাথে ভোলার আলীনগরে বসবাস করতেন মালেকা খাতুন।

এর আগে, গত ২০ আগস্ট বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা কামালের মাকে উন্নতির চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে আনা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হচ্ছিল না।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর