মারা গেছেন তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি

তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে মারা গেছেন।

আজ মঙ্গলবার ৭৪ বছর বয়সী এই অভিনেতা মারা যান।

সিনেমাপ্রিয় দর্শকদের পরিচিত মুখ জয় প্রকাশ রেড্ডির (জেপি) মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। খল চরিত্রে তিনি যেমন দুর্দান্ত অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে তার জন্ম। অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর