টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক মসজিদের পাশে ঢাকাই চলচ্চিত্রের অশ্নীল সময়ের নায়িকা মুনমুনের একটি নাচের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে চিত্রনায়িকা মুনমুন গণমাধ্যমকে বলেন, আমি নৌকা ভ্রমণে গিয়েছিলাম টাঙ্গাইলের সখীপুরে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দাওয়াতে গিয়েছিলাম। আমাকে যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তারা রিকুয়েস্ট করার পর আমি অল্প একটু সময় নেচেছি।আমি দেখেছি ওই জায়গাটি পরিত্যক্ত এবং এলকাটি নদীগর্ভে তলিয়ে গেছে। সেই স্থানে মসজিদ রয়েছে নাকি মন্দির রয়েছে আমার জানার কথা নয়, যেহেতু আমি অতিথি।
সখীপুরের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারা কেন নিষেধ করেন নি?
তিনি আরও বলেন, আমি একজন জনপ্রিয় নায়িকা। আমি জেনে শুনে তো আর মসজিদের মত পবিত্র স্থানে নাচবো না। এই ভিডিও নিয়ে যারা মাতামাতি করছেন তাদেরকে বলবো এসব বন্ধ করুন।
বার্তাবাজার/কে.জে.পি