কেমন যাবে আজকের দিনটি, জেনে নিন রাশিফল

বৃষ: মায়ের ডায়াবেটিস বেড়ে যাবে। বিদেশ ভ্রমণে খরচ বাড়বে। বন্ধুরা কাজে সাহায্য করবে।

মিথুন: স্বাস্থ্য ভালো না গেলেও অর্থ সঞ্চয়ের সম্ভাবনা বেশি। আত্মীয়রা অর্থনৈতিক উপকারে আসবে।

কর্কট: যৌনরোগে কষ্ট বাড়বে। আয় বাড়বে। বৈদেশিক ওষুধজাতীয় ব্যবসায় ব্যস্ততা বাড়বে।

মেষ: ঠান্ডা ও রক্তচাপ বৃদ্ধি পাবে। সন্তানের জন্য খরচ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

সিংহ: শারীরিক অসুবিধা থাকলেও মনোবল চাঙা রাখবে। আয় ও ব্যবসা বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

কন্যা: স্নায়ু দুর্বলতা ও অলসতা থাকবে। ওষুধ বা হাসপাতালে ব্যয় বাড়বে। স্ত্রীর আয় বাড়তে পারে।

তুলা: স্ত্রীর মেজাজ গরম থাকলেও বিদেশ যাত্রা শুভ। অর্থ সঞ্চয় হবে। কাজে সফলতা পাওয়া যাবে।

কুম্ভ: সরকারি প্রশাসন বিরুদ্ধে যেতে পারে। স্ত্রী স্বামীর ওপর প্রভাব খাটাতে চেষ্টা করবে। স্বল্প মধ্যম।

মীন: হৃদরোগ ও যৌনরোগ বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। আয় বাড়বে।

বৃশ্চিক: উচ্চ রক্তচাপ বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে উচ্চ পদ ও নেতৃত্ব যোগ আছে। পুরনো আশা পূরণ হবে।

ধনু: দেহে অলসতা বৃদ্ধি পাবে। পিতার ডায়াবেটিস বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর: মাকে নানা রোগ আক্রমণ করতে পারে। স্ত্রীর আয় বাড়তে পারে। স্ত্রী সংসারে ক্ষমতা প্রয়োগ করতে পারে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর