অবশেষে উদ্ধার হলো টিএসসির সেই ফুল বিক্রেতা জিনিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত শিশু ফুল বিক্রেতা জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আজিমুল হক।

এর আগে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে সর্বশেষ জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে অপরিচিত দুজন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এরপর থেকে জিনিয়ার হদিস পাওয়া যাচ্ছিল না।

সংগৃহীত ছবি

অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন বুধবার সেনুরা বেগম শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অবশেষে সোমবার দিবাগত রাতে জিনিয়াকে উদ্ধার করল পুলিশ।

জিনিয়া নিখোঁজের পরপরই তাকে ফিরে পাবার দাবিতে সোচ্চার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর