ইস্টার্ন লাদাখের বিশেষ অঞ্চলে সোমবার মাঝরাতে গোলাগুলির ঘটনা ঘটনা ঘটেছে। তিন মাস ধরে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে চীন ও ভারতের সেনাবাহিনী।
সরকারি সূত্রে বলা হয়, গোলাগুলির ঘটনা ঘটেছে সীমান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওই গোলাগুলিকে দাবি করা হয়েছে ওয়ার্নিং শট বলে। অর্থাৎ দুই পক্ষ একে অপরকে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি জানান, এপ্রিল মাস থেকে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। পরিস্থিতি খুবই সিরিয়াস ছিল। দুই পক্ষের রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজনও বোধ করছেন তিনি।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হলে তিনি কী বলবেন, তা জানতে চাওয়া হলে জয়শঙ্কর জানান, তিনি গত ৩০ বছরের কথা মনে করিয়ে দেবেন। শান্তি বজায় থাকায় কীভাবে সম্পর্ক দৃঢ় হয়েছে, সেটাই বলবেন তিনি।
যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, তাদের দাবি পটভূমিকা বা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। গত ৪৫ বছরে একাধিক মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে যে স্থিতাবস্থা নিয়ে এসেছে ভারত চীন, তা এক মুহূর্তে ভাঙতে পারে। লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা জানাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক। যে কোনও সময়ে তা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
বার্তাবাজার/অমি