করোনায় আক্রান্ত এমবাপে

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কালিয়ান এমবাপে। গতকাল সোমবার তিনি করোনা পজিটিভ হন। সঙ্গে সঙ্গে তাকে ফ্রান্সের দল থেকে বাদ দেয়া হয়। যদিও তিনি সুস্থ আছেন এবং করোনার কোনো লক্ষণ নেই।

আজ মঙ্গলবার উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচে খেলা হচ্ছে না এমবাপের।

এ নিয়ে পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন এমবাপে। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।
সূত্র: ডেইলি মিরর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর