শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সাদেক বাচ্চু

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাতসাপাতালে ভর্তি হন এই অভিনেতা। জানা যায় শ্বাসকষ্ট রোগে ভুগছেন তিনি।

সাদেক বাচ্চুর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, রোববার সন্ধ্যা থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন সাদেক বাচ্চু। রাত ১০টার দিকে শ্বাসকষ্ট বাড়লে তাকে রাত ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর অক্সিজেন সাপোর্টে আছেন তিনি। আজ(মঙ্গলবার) করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর