অবশেষে বার্সার অনুশীলনে মেসি

মেসি বার্সায় থাকতে চাচ্ছেন না। যে কোন কিছুর বিনিময়ে তিনি বার্সা ছাড়তে চাচ্ছেন। যে ক্লাবটিতে থাকবেন না সাফ জানিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত সেই ক্লাবের হয়েই অনুশীলনে নামতে হলো আর্জেন্টাইন ফুটবল তারকাকে। রিলিজ ক্লজ জটিলতায় বার্সেলোনা ছাড়তে চেয়েও আটকে গেলেন লিও। ফলে ইচ্ছের বিরুদ্ধেই আরও এক বছর ন্যু ক্যাম্পে থাকতে হবে তাকে।

থাকতে যেহেতু হবে, তখন আর নিজের ইচ্ছে-অনিচ্ছার কথা ভেবে তো কোন লাভ নেই। কেননা, পেশাদার ফুটবলে আবেগের জায়গা নেই। তাই না চাইলেও কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, দলবদলের নানা নাটকীয়তার পর আজই (সোমবার) প্রথম বার্সার অনুশীলনে দেখা গেছে তাকে।

নতুন মৌসুমকে সামনে রেখে নতুন কোচের অধিনে আরও এক সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করেছে বার্সেলোনা। তবে যেহেতু চলে যেতে চেয়েছিলেন, যা ফলে শুরুতে অনুশীলনে দেথা যায়নি মেসিকে। ক্লাবের প্র্যাকটিস কিট পরিহিত ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকরের একটি ছবি টুইট করেছে বার্সা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর