সাবেক ছাত্রনেতা জুয়েলকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ কোম্পানীগঞ্জবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বেলা ১১ টায় নিউইয়র্কের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানের শুরুতে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নুরুল করিম জুয়েলকে ফুল দিয়ে বরণ করে নেন আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম সুজন, সদস্য সচিব এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, মাষ্টার শাহ আলম ও নজরুল ইসলাম লিটন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি হাজি মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ সমিতির সাবেক সভাপতি সেলিম চৌধুরী (ভিপি বাবুল),কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম, কোম্পানীগঞ্জ সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য আবু নাছের, কোম্পানীগঞ্জ সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য বাবু রমেশ চন্দ্র দেবনাথ, জিএস শাহাজান ছোটন, কোম্পানীগঞ্জ সমিতির ট্রাস্টি সদস্য জয়নাল আবেদিন হাজারী, নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদক নরুল আমীন বাবু, সাবেক চরহাজারী ইউপি চেয়ারম্যান আল হারুন ,কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুল মালেক ,কোম্পানীগঞ্জ সমিতির সাবেক সাধারন সম্পাদক লতিফুর রহমান লিটন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম , নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদক আইয়ুব আলী, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আজাহারুল হক মিলন,কোম্পানীগঞ্জ সমিতির প্রধান নির্বাচন কমিশনার বাবু অশিষ কুমার ভৌমিক, নোয়াখালী সমিতির যুগ্ম- সাধারন সম্পাদক ইউসুফ জসিম, আব্দুল কাদের জিলানী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা নিজ মাতৃভুমি, নিজ জন্মস্থানকে ভালোবাসি। আর নিজের জন্মস্থানের প্রতিটি প্রিয় মুখকে নিয়ে আমরা গর্ব করি। সেরকমই নুরুল করিম জুয়েলকে নিয়ে আমরা গর্ব করি।তার রাজনৈতিক আন্তরিক মঙ্গল কামনা করি।

এসময় করোনা কালীন সময়ে সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর