ঝিনাইদহে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রাম থেকে শফিকুল ইসলাম নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ডাকাতিয়া এলাকায় শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে, নিহত শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিলেন।