করোনার মধ্যে আইপিএলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সবার মনেই একটা প্রশ্ন এতো মানুষের আয়োজনে স্বাস্থ্য নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাবে। শেষপর্যন্ত এসব আশঙ্কাই ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে।
ইতিমধ্যে করোনার থাবা পড়েছে আইপিএলের দুই দল রাজস্থান রয়্যালস ও ধোনির চেন্নাই সুপার কিংসের ওপর। এবার তৃতীয় দল হিসেবে এ তালিকায় নাম লিখিয়েছে দিল্লি ক্যাপিট্যালস। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, দলের সহকারী ফিজিওর করোনা আক্রান্ত হওয়ার খবর।
কেএস/বার্তাবাজার